চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৭ PM
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঢাকা হোটেলের সামনে সিএফসি ও বিজয় গ্রপের মধ্যে এই ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম সাদমান জিকু। তিনি ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিকু চবির শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের কর্মী।

আরও পড়ুন: ফেসবুকে ‘ক্ষমা’ লিখে আত্মহত্যা ঢাবি ছাত্রের

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সিএফসি গ্রুপের নেতা সুমন নাছির বলেন, ‘জিকু দা নিয়ে আমার কর্মীদের ওপর হামলা করতে আসে। তখন তারা আত্মরক্ষার জন্য তাকে কিল-ঘুষি মারে। সে একটু সাইকো বলে আমার মনে হয়। এর আগেও তার অসংলগ্ন আচরণ আমি লক্ষ্য করেছি।’

তবে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিজয়ের নেতা মো. ইলিয়াস বলেন, ‘জিকু আমাদেরই কর্মী। ওকে মারধর করা হয়নি।’

আরও পড়ুন: করোনায় মৃত্যু বেড়ে ৩৮

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। একজন কিল-ঘুষিতে আহত হয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেয়া হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

পে ফিক্সেশন পদ্ধতি সহজ করতে ৬ দফা সংশোধনের আবেদন
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ইএসজি সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
৬৯ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২২, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গৌরবময় স…
  • ০৯ অক্টোবর ২০২৬