ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

০৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ AM
বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু

বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু © সৌজন্য প্রাপ্ত

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন।

এ সময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ গঠন ও ডিজিটাল লেনদেন নিশ্চিত করা শুধু সময়ের দাবি নয়, বরং আধুনিক ও দক্ষ অর্থনীতি গড়ে তোলার অন্যতম ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী উদ্যোগ বাংলা কিউআর ব্যবহারের ফলে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে।

তিনি বলেন, কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। পাশাপাশি ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতিটি হিসাবের নির্ভরযোগ্য রেকর্ড সংরক্ষিত থাকে, যা আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ভূমিকা রাখে।

মো. জহির হোসেন আরও বলেন, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে একটি নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

মাদক সেবনের অভিযোগে আটক পুলিশ কর্মকর্তা থানা থেকে পলাতক
  • ০৯ অক্টোবর ২০২৬
মৃত্যুর আগে বাবার মোবাইলে যে মেসেজ পাঠিয়েছিল স্কুলছাত্রী তা…
  • ০৯ অক্টোবর ২০২৬
এক ক্লিকেই মিলবে বাসের অবস্থান, হাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ
  • ০৯ অক্টোবর ২০২৬
চিকিৎসা অবহেলায় বাবাকে ‘হত্যা’র অভিযোগ চিকিৎসকের, লিখলেন—সা…
  • ০৯ অক্টোবর ২০২৬
ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৮ অক্টো…
  • ০৯ অক্টোবর ২০২৬