ঘুমের ওষুধ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলের এক ছাত্রী  ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময় তার রুমে থেকে একটি চিরকুট পাওয়া গেছে। আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার সহপাঠীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে মেডিকেলে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে তাকে স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, বর্তমানে তার জ্ঞান ফিরেছে। একটু কথাবার্তাও বলছে। সে পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছিল। তার বালিশের পাশে একটি চিরকুট ছিল বলে তার সহপাঠীরা জানিয়েছে। ডা. আইরিন পারভীন বলেন, পারিবারিক কারণে এমনটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ছাত্রীর মা কিছুদিন আগে মারা গেছেন।

সংশ্লিষ্ট আবাসিক হলের প্রভোস্ট বলেন, ওই ছাত্রী বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে আছে। শুক্রবার হওয়ায় আজ আমাদের হলের অফিস বন্ধ। হলের কর্মকর্তারা আসলে রুম খুলে বিস্তারিত জানতে পারবো।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬