চাকরি স্থায়ীকরণের দাবি

জাবির ডাইনিং কর্মচারিদের বিক্ষোভ

২৫ জানুয়ারি ২০২২, ০৫:৫৪ PM
ডাইনিং হল কর্মচারী সমিতির বিক্ষোভ মিছিল

ডাইনিং হল কর্মচারী সমিতির বিক্ষোভ মিছিল © সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলের ডাইনিং কর্মচারিরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের হয়ে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় তাদের কর্মসূচি।

সংক্ষিপ্ত সমাবেশে ডাইনিং হল কর্মচারী সমিতির সভাপতি মনির হোসেন খন্দকার বলেন, গত দুই বছর আগে সাড়ে তিন হাজার ছাত্রের স্বাক্ষর নিয়ে প্রশাসনের কাছে আবেদন করা হলে প্রশাসন ব্যাপারে কমিটি গঠন করে। কমিটির ভিত্তিতে আমাদের চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হয়। বলা হয়েছিল আমাদের সবাইকে চাকরি দেওয়া হবে। কিন্তু দীর্ঘদিন পরে এসেও আমাদের আন্দোলন করতে হচ্ছে একই দাবি নিয়ে।

আরও পড়ুন: মাহাথির মোহাম্মদের মৃত্যু নিয়ে গুজব 

এ সময় তাদের কারো কারো চাকরির বছর ৩০ বছর পার হলেও নামমাত্র বেতন আর সামান্য অবসর ভাতার সুবিধা নিয়ে চাকুরি জীবন অতিবাহিত করতে হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রশাসন বলেছিল চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হলে আমাদের থেকে ৩০ শতাংশ জনবল নেওয়া হবে। কিন্তু আমরা কিছুুই পাচ্ছি না। আমাদের দাবি ডাইনিং সার্ভিসের মেয়াদ ৩২ থেকে ৪০ বছর, অবসরের বয়স ৫৫ থেকে ৬০ বছর করতে হবে এবং অবসরকালীন ভাতা বাড়াতে হবে।

আরও পড়ুন: সংকট সামলাতে ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় বাম জোট

সমাবেশে ডাইনিং কর্মচারীদের সাথে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ডাইনিং কর্মচারীদের রক্ত ঘাম করা পরিশ্রমের বিনিময়ে খাবার পায় শিক্ষার্থীরা। তাদের জীবনের নিরাপত্তা অনিশ্চিত করে, অস্থায়ী চাকরির ফাঁদে রেখে প্রশাসন একটা অন্যায় নীরবে করে যাচ্ছে। ডাইনিং কর্মচারীদের যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক কনোজ কান্তিসহ প্রমুখ।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage