মাহাথির মোহাম্মদের মৃত্যু নিয়ে গুজব

২৫ জানুয়ারি ২০২২, ০৫:৪০ PM

© ফাইল ছবি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে থেকে অনেকেই তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তবে দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস বলছে, মাহাথির মোহাম্মদ সুস্থ আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

মাহাথির মোহাম্মদ হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালের সিসিইউতে থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। তার মেয়ে মেরিনা মাহাথির এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

গত ৮ জানুয়ারি হৃদযন্ত্রে সমস্যা নিয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। হাসপাতালে ভর্তি হওয়ার পর ১১ দিন সাধারণ কেবিনে রাখা হলেও গত ১৯ জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।

মঙ্গলবার আইজেএন হাসপাতাল থেকে মাহাথিরের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যে কারণে ৯৬ বছর বয়স্ক এই বর্ষীয়ান রাজনীতিবিদ মারা গেছেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে মালয়েশিয়ায়।

তবে গত রবিবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে মাহাথিরের মেয়ে এবং জ্যেষ্ঠ সন্তান মেরিনা মাহাথির বলেন, তার বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন।

মানুষকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে বিবৃতিতে মেরিনা আরও বলেন, সূত্র যাচাই-বাছাই না করে বাবার শারীরিক অবস্থা নিয়ে কোনও ধরনের গুজব ছড়াবেন না। মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা সম্পর্কে সময়ে সময়ে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এবং তার পরিবার বিবৃতি দেবে।

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬