ঢাবিতে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

১৮ জানুয়ারি ২০২২, ০১:৩১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ শেখ রাসেল টাওয়ারের সামনে একটি ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কন্যাশিশুটি বয়স একদিন হবে বলে অনুমান করছে শাহবাগ থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৮ জনুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়।

শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস তথ্যটির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ির পাশে শহীদ শেখ রাসেল টাওয়ারের নিচে একটি ডাস্টবিনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নবজাতককে কে বা কারা ডাস্টবিনে রেখে গেছে বিষয়টি জানার চেষ্টা চলছে। মৃত নবজাতকের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনও ব্যক্তি মৃত অবস্থায় তাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬