করোনার উর্ধ্বগতিতে স্থগিত জাবির ‘পাখিমেলা ২০২২’

০৫ জানুয়ারি ২০২২, ১২:০২ PM
অতিথি পাখি

অতিথি পাখি © ফাইল ছবি

করোনা পরিস্থিতি অবনতির জন্য আগামী ৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য 'পাখিমেলা ২০২২' স্থগিত করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) পাখি মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবধরণের জনসমাগম নিষিদ্ধ করার কথা ভাবছে। আমাদের প্রস্তুতি শেষের দিকে হলেও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাখিমেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।

আরো পড়ুনঃ বিদেশি শিক্ষার্থী প্রায় দ্বিগুণ বেড়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বলেন, গতকাল রাতে প্রাধ্যক্ষ ও ডীনদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রাধ্যক্ষ ও ডীনেরা জনসমাগম নিষিদ্ধ করা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ব্যাপারে জোর দেন। আজকে প্রশাসনিক সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে পাখিমেলার আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ। করোনাভাইরাসের কারণে গতবছরও পাখিমেলা হয়নি।

নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্…
  • ১৬ আগস্ট ২০২৬
ক্যান্সার আক্রান্ত তরুণ ইসার জীবন বাঁচাতে এগিয়ে আসুন
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage