রাবিতে সাইকোথেরাপি ইউনিটের ভবন উদ্বোধন

২৮ নভেম্বর ২০২১, ০৩:৫৩ PM
সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন

সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন © টিডিসি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে সাইকোথেরাপি ইউনিটের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের পাশে অবস্থিত এ ভবনের উদ্বোধন করা হয়।

মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহমেদ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মানুষ সামাজিকভাবে যখন পরিবর্তিত হয় তখন আমাদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। আমরা এখন মাল্টি ডাইমেনশনাল হয়ে গেছি। এই পর্যায়ে যে উদ্যোগ নেয়া হয়েছে সেই উদ্যোগের সাথে আমি সহমত পোষণ করছি। আপনারা যেভাবে সাইকোথেরাপি চালিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। মানুষকে উদ্দীপ্ত করা, মানুষকে একা থাকতে না দেওয়া এটা একটা বড় কাজ। এটা সব ধর্মেরই বাণী। সব ধর্মেই মানুষকে সাহায্য করার কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে আমাদের মাস্টারপ্ল্যানে এটাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে। আমরা ছাত্রদের মনোজাগতিক বিষয়টি দেখভাল করব। শরীরবৃত্তীয় মনস্তাত্ত্বিক বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই মন থেকে সবকিছু শুরু হয়। হৃদয়ের চিন্তায় অনেক আবেগ থাকে, মনের চিন্তায় অনেক যুক্তি থাকে। এই যৌক্তিক জায়গাটা যদি কোন কারণে বিভাজিত হয়ে যায় তখন আমরা বিভ্রান্তিতে পড়ি। শারীরিকভাবে ও আর্থিকভাবে কোন কিছুই ঠিক থাকবেনা যদি আমরা মানসিকভাবে ভালো না থাকি। সেটা আমরা করোনাকালীন সময় প্রত্যক্ষ করেছি।

মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনওয়ারুল ইসলাম সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল ইসলামসহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারী-শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬