করোনায় আক্রান্ত ঢাবির শিক্ষক দম্পতি

২৮ নভেম্বর ২০২১, ১০:২৮ AM
ওয়াহিদা মল্লিক জলি ও রহমত আলী

ওয়াহিদা মল্লিক জলি ও রহমত আলী © ফাইল ছবি

গুণী অভিনেত্রী ও অভিনেতা দম্পতি ওয়াহিদা মল্লিক জলি ও রহমত আলী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। তারা দু’জনেই অভিনয়ের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আরেক শিক্ষক আশিকুর রহমান লিয়ন এই দম্পতির হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে আশিকুর রহমান লিয়ন জানিয়েছেন, ‘গত ২২ নভেম্বর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি রয়েছেন এই দম্পতি। জলি ম্যাডাম সংকটাপন্ন পরিস্থিতিতে থাকায় আইসোলেশন ইউনিটে ছিলেন। তবে বর্তমানে ভালো আছেন। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন জলি ম্যাডাম। ২২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রহমত আলীর স্যারেরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তিনিও হাসপাতালে ভর্তি হন।’ রহমত-জলি দুজনই একই বিভাগের শিক্ষক।

রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি দু’জনের বাড়ি রাজশাহীতে। তাদের পরিচয় ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে। ১৯৮৯ সালে দেশে এসে জলি শিক্ষক হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে।

রহমত আলী যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তবে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসেন। টানা ছয় বছর প্রেম করার পর ১৯৯০ সালে বিয়ে করে সংসার শুরু করেন তারা। রজত আর সহন নামের দুই পুত্রসন্তান তাদের।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬