জাবিতে প্রজাপতি মেলা ১০ ডিসেম্বর

২৭ নভেম্বর ২০২১, ১০:১২ PM
প্রজাপতি

প্রজাপতি © ফাইল ছবি

আগামী ১০ ডিসেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রজাপতি মেলা বসবে। এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে নানা ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে।

শনিবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রতিবছরের ন্যায় এ বছরও শুরু হচ্ছে প্রজাপতি মেলা। আগামী ১০ ডিসেম্বর এ মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে।’

সবার জন্য উন্মুক্ত এ মেলায় বর্ণাঢ্য র্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ প্রভৃতি আয়োজন করে থাকেন মেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬