রাবিতে আন্দোলন: সান্ধ্য আইন ছাড়া অন্য দাবি মেনে নিল প্রশাসন

২৩ নভেম্বর ২০২১, ১১:৪৫ PM

© সংগৃহীত

আবাসিক হলের ছাত্রীদের আন্দোলনের মুখে কেবল সান্ধ্য আইন ছাড়া অন্য দাবিগুলো মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন। 

লিয়াকত আলী জানান, মানবিক দিক বিবেচনায় আবাসিক ছাত্রীরা হলের নিয়ম মেনে শুধুমাত্র তাদের মা ও বোনকে হলে রাখতে পারবে। তবে হলে দীর্ঘদিন না রেখে অতিথিদের দুই-একদিন রাখলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আপত্তি থাকবে না।

ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে এক হল থেকে অন্য হলে যেতে পারবে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে তাদের চলাচলে সমস্যা হবে না। এছাড়া তাদের ওয়াইফাই সমস্যা, ডাইনিং-ক্যান্টিন খাবারের মানের সমস্যা, হল পরিষ্কার-পরিচ্ছন্ন, মশা-মাছির সমস্যাসহ যাবতীয় সমস্যা নিরসনে আমরা সচেষ্ট থাকবো। 

‘সান্ধ্য আইন’ বাতিলের দাবির প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের অন্যতম দাবি ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়টি ১৯৭৩ এর অ্যাক্টের সঙ্গে জড়িত থাকায় অফিশিয়ালি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদের কিছুটা সময় লাগবে। 

এর আগে, গত শনিবার থেকে সান্ধ্য আইন পরিবর্তনসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি করে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা। 

শিক্ষকদের অবসর সুবিধার তহবিলে ঘাটতি, পুরো টাকা পাবেন কবে?
  • ১৭ আগস্ট ২০২৬
মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকায়
  • ১৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?
  • ১৭ আগস্ট ২০২৬
ব্রেস্ট ক্যান্সার: যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়
  • ১৭ আগস্ট ২০২৬
হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরল বৈ…
  • ১৭ আগস্ট ২০২৬
কলেজ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে তদন্ত কম…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage