ক্যাম্পাসে ইংরেজি গান-হিন্দি সিরিয়ালের চর্চা না করার আহ্বান

১৮ নভেম্বর ২০২১, ০৭:০০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে তথ্যমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে তথ্যমন্ত্রী © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিন্দি গান, ইংরেজি গান কিংবা হিন্দি সিরিয়ালের চর্চা না করে নিজস্ব সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান, সার্টিফিকেট প্রদানের জন্যই নয়, এখানে জ্ঞান, বুদ্ধি, মুক্তবুদ্ধি, সংস্কৃতি, ন্যায় চর্চার। এছাড়া গণতন্ত্র সুসংহত হয় না, মুক্তমতকে অবদমন করা হলে দেশও এগোয় না।

নিজস্ব সংস্কৃতি চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে যেন হিন্দি গান, ইংরেজি গান কিংবা হিন্দি সিরিয়ালের চর্চা না হয়। আমাদের আবহমান সংস্কৃতির অবাধ চর্চা রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেক অম্ল-মধুর সম্পর্ক জড়িয়ে আছে। অফিস, পার্লামেন্ট বাদ দিয়ে তাই আজকে এখানে উপস্থিত হয়েছি। কিন্তু হারিয়ে গেছে আমার বন্ধুরা, আবার যদি সেই পুরনো দিন ফিরে পেতাম...।

নিজের বিশ্ববিদ্যালয়ের অর্জন তুলে ধরে মন্ত্রী বলেন, আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এটি। গত ৫৫ বছরের পথচলায় দেশগঠন, মানবসম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় অনন্য ভূমিকা পালন করেছে। সারা বিশ্বময় এখানকার অনেক শিক্ষার্থী ছড়িয়ে আছে, শিক্ষা, গবেষণা, নোবেলপ্রাপ্তি থেকে শুরু অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, প্রফেসর ড. বদিউল আলম, চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দীন, মাজহারুল হক শাহ চৌধুরী প্রমুখ।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য প্রফেসর শামসুদ্দীন আহমেদ, প্রফেসর আলাউদ্দীন আহমেদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টরবৃন্দ, সিনেট-সিন্ডিকেট সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence