এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে

১২ অক্টোবর ২০২৬, ০২:০৫ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ০২:১৫ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © টিডিসি

নতুন শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ে ইবতেদায়ি ক্বারি-মৌলভি পদের বাংলা বিষয়ের সিলেবাস ও নম্বর বণ্টন চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সিলেবাস অনুযায়ী এই দুই বিষয়ে বাংলায় ১৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ জানিয়েছে, ইবতেদায়ী ক্বারী ও মৌলভী পদে বাংলা অংশে মোট ১৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা ব্যাকরণ থেকে ৯টি এবং কবি-সাহিত্যিকদের পরিচিতি থেকে ৬টি প্রশ্ন থাকবে।

নির্ধারিত মানবণ্টন অনুযায়ী, প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে এক নম্বর। প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে জ্ঞানভিত্তিক প্রশ্নের হার থাকবে ৪০ শতাংশ। এ ছাড়া অনুধাবনভিত্তিক ৩০ শতাংশ, প্রয়োগমূলক ২০ শতাংশ এবং বিশ্লেষণ, সংশ্লেষণ ও মূল্যায়নের মতো উচ্চতর দক্ষতাভিত্তিক প্রশ্ন থাকবে ১০ শতাংশ।

বাংলা ব্যাকরণে যেসব বিষয় থেকে প্রশ্ন
বাংলা ব্যাকরণ অংশের জন্য নির্দিষ্ট কয়েকটি মৌলিক বিষয় নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা বানানের নিয়ম, বাংলা বর্ণ, শব্দ, উৎস অনুসারে শব্দের শ্রেণিবিভাগ, প্রতিশব্দ, গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ, সন্ধি, এক কথায় প্রকাশ ও বাগধারা।

১২ কবি-সাহিত্যিকের জীবন ও সাহিত্যকর্ম
বাংলা বিষয়ের বাকি ৬ নম্বর নির্ধারিত হয়েছে কবি-সাহিত্যিকদের পরিচিতি অংশের জন্য। এ অংশে বাংলা সাহিত্যের ১২ জন বিশিষ্ট কবি ও সাহিত্যিকের জীবন এবং সাহিত্যকর্ম থেকে প্রশ্ন থাকবে।

নির্বাচিত সাহিত্যিকদের জন্ম ও মৃত্যুসাল, জন্মস্থান, উপাধি এবং উল্লেখযোগ্য সাহিত্যকর্ম থেকে প্রশ্ন করা হতে পারে। সিলেবাসে থাকা সাহিত্যিকেরা হলেন- মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, কামিনী রায়, রোকেয়া সাখাওয়াত হোসেন, গোলাম মোস্তফা, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, বন্দে আলী মিয়া, সুফিয়া কামাল ও ফররুখ আহমদ।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬