পাকিস্তানের পতাকা ওড়ানোয় ঢাবিতে বিক্ষোভ

১৮ নভেম্বর ২০২১, ০৫:৪২ PM
পাকিস্তানের পতাকা ওড়ানোয় ঢাবিতে বিক্ষোভ

পাকিস্তানের পতাকা ওড়ানোয় ঢাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা ওড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এই মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ সহ মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বুলবুল বলেন, মহান মুক্তিযুদ্ধে যেই মিরপুর পাকিস্তানের ক্যান্টনমেন্ট ছিল ঠিক সেই জায়গায় পাকিস্তানের পতাকা ওড়াতে দেখে আমরা ব্যথিত হয়েছি। শুধু তাই নয় বিসিবি এই বিষয়ে কোন প্রতিক্রিয়া না জানিয়ে এখনও নীরব আছে।

‘‘বাংলাদেশের আঠারো কোটি মানুষের সাথে এই ক্রিকেট বোর্ড বেইমানি করেছে। আমরা আজকে এই ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের প্রশ্নবিদ্ধ ভূমিকা লক্ষ্য করছি। দ্রুত এই ঘটনার বিচার দাবি করছি।’’

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মামুন বলেন, একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তান ক্রিকেট দল নিয়ম বহির্ভূতভাবে তাদের পতাকা উড়িয়েছে। এই ঘটনার পর বিসিবি কোন ব্যবস্থা না নিয়ে উল্টো নীরব হয়ে আছে।

‘‘আমরা দ্রুত এই ঘটনার বিচার দাবি করছি। অবিলম্বে পাকিস্তান ক্রিকেট দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে নাজমুল হাসান পাপনকে তার নীরব ভূমিকার জন্য বহিস্কার করতে হবে।’’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরে কোন উদ্দেশ্যে এবং কাদের আদেশ বাস্তবায়ন করতে বাংলাদেশের আকাশে পাকিস্তানের পতাকা উড়ানো হলো তা নিয়ে আমাদের প্রশ্ন জাগে।

তিনি আরো বলেন, বিসিবিতে যারা আছেন তারা যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে দেশের আইন ও সংবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা মঞ্চ এর ব্যবস্থা নিবে।

প্রসঙ্গত, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে গত শনিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলনের প্রথম ও দ্বিতীয় দিনে মাঠে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬