জাবি ভর্তিতে শিফট ভিত্তিক পরীক্ষা পদ্ধতি বাতিল চায় ছাত্র ফ্রন্ট

১৩ নভেম্বর ২০২১, ০৬:১৭ PM
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে সংগঠনটির সদস্য সুমাইয়া ফেরদৌস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। বিবৃতিতে শিফট পদ্ধতি বাতিল করে একই প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়।

যুক্ত বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক শোভন রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়েল ভর্তি পরীক্ষার মতো তীব্র প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে সকলের জন্য সমান সুযোগ থাকা অত্যন্ত জরুরি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রচলিত শিফট পদ্ধতির ভর্তি পরীক্ষায় এই সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয় , ‘ডি ইউনিটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভর্তি পরীক্ষার ১০টি শিফটের মধ্যে শুধু ৫ম শিফট থেকেই মেধা তালিকায় স্থান পেয়েছে ১০৪ জন — যা মোট আসনের ত্রিশ ভাগের বেশি। অন্যদিকে, ৩য় শিফট থেকে মেধাতালিকায় স্থান পেয়েছে মাত্র একজন। এই পরিসংখ্যান থেকে মেধা যাচাইয়ের ক্ষেত্রে শিফট পদ্ধতির অকার্যকারিতা প্রমাণিত হয়েছে।’

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬