কিউএস র‍্যাঙ্কিং

এশিয়ায় সেরার তালিকায় ঢাবি-বুয়েটসহ বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয়

০২ নভেম্বর ২০২১, ০৬:০৮ PM
ঢাবি ও বুয়েট

ঢাবি ও বুয়েট © লোগো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের কোয়াকুয়ারেলি সাইমন্ডসের (কিউএস) র‍্যাঙ্কিংয়ের এবারে পুরো এশিয়ার মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এই তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার অবস্থান ১৪২তম। মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২২’ শীর্ষক এশিয়ার মধ্যে সেরা ৬৮৭টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

এরপর রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২তম, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ২১৫তম অবস্থানে। এছাড়া ব্রাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই তালিকায় স্থান পেয়ছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো ২৯১ থেকে ৬৫০তম অবস্থানে রয়েছে।

প্রতিষ্ঠানের খ্যাতি, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যার অনুপাত, নিয়োগকর্তার খ্যাতি, আন্তির্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ও পিএইচডিধারী কর্মীদের সংখ্যাসহ মোট ১১টি বিষয়ের ভিত্তিতে এবার এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর কিউএস র‍্যাঙ্কিং করা হয়েছে।

গত বছরের র‌্যাঙ্কিং অনুযায়ী ৬৮৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে চীনের সবথেকে বেশি প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পেয়েছিল। আর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে ছিল ভারত এবং জাপান। এই বছর দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে তালিকায় প্রতিনিধিত্ব করতে দেখা গেছে।

কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়। প্রতিবছরের এই সময়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস প্রকাশ করে কিউএস।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage