‘টোয়াস’ এর সদস্যপদ পেলেন রাবি অধ্যাপক নকীব

০২ নভেম্বর ২০২১, ১১:২৩ AM
অধ্যাপক সালেহ হাসান নকীব

অধ্যাপক সালেহ হাসান নকীব © টিডিসি ফটো

‘দ্যা ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স’ (টোয়াস) এর সদস্যপদ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থ বিজ্ঞানের অধ্যাপক সালেহ হাসান নকীব। রাবির প্রথম কোনো অধ্যাপক হিসেবে তিনি এ সম্মানিত পদটি পেলেন।

সোমবার (১ নভেম্বর) রাতে ‘দ্যা ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্স’ এর অফিসিয়াল নোটিফিকেশন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি শেয়ার করেন অধ্যাপক নকীব।

সদস্যপদ পাওয়ার পিছনে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সস ফেলো অধ্যাপক শমসের আলী ও অধ্যাপক হাসিনা খানের অবদানের কথা স্মরণ করে এ অধ্যাপক।

ফেসবুক স্টাটাসে অধ্যাপক নকীব বলেন, বাবার অসুস্থতা ও অন্যন্য সমস্যার কারণে আবেদন করার উৎসাহ যেমন ছিলনা, তেমনি এই সদস্য পদ যে উচ্চতর কোয়ালিটি ডিমান্ড করে নিজেকে তার যোগ্যই মনে হয়নি। ফলে শুরুতে তেমন আগ্রহ হয়নি। কেননা, সারা দুনিয়া থেকে মাত্র শ’খানেক পদার্থবিদ এই সদস্য পদ পায়। তারমধ্যে আধা ডজন থাকে নোবেল বিজয়ী। কিন্তু স্যার ছিল নাছোড়বান্দা। অবশেষে এই সদস্য পেয়ে গেলাম।

অধ্যাপক সালেহ হাসান নকীব এর আগে বাংলাদেশ থেকে মাত্র দু’জন অধ্যাপক এই সদস্য পদ পান। এরা হলেন- বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস এর ফেলো অধ্যাপক শমসের আলী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিখ্যাত প্লাজমা বিজ্ঞানী ড. আব্দুল্লাহ আল মামুন।

পাকিস্তানের নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের নেতৃত্বে একদল বিশিষ্ট বিজ্ঞানীর দ্বারা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস। ইতালির ট্রিয়েস্টে আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্সে এর সদর দপ্তর অবস্থিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬