রাবিতে স্যুভেনির শপের উদ্বোধন

০১ নভেম্বর ২০২১, ০৫:৩৩ PM
স্যুভেনির শপের উদ্বোধন

স্যুভেনির শপের উদ্বোধন © টিডিসি ছবি

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাদারিত্বমূলক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে একটি স্যুভেনির শপ প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে শপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

স্যুভেনির শপ পরিচালনা পর্ষদের প্রশাসনিক প্রধান উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্যুভেনির শপের পরিচালক ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অথ্যাপক মো. এনায়েত হোসেন। এছাড়া রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক মো. হুমায়ুন কবীর এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান তাদের বক্তব্যে শপের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তার কথা জানান।

উল্লেখ্য, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত এই শপে
শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রীসহ বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ও লোগোযুক্ত বিভিন্ন স্টেশনারি পাওয়া যাবে।

এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিম…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage