জাবি ভর্তি পরীক্ষা: ‘ই’ ইউনিটের সংশোধিত নম্বর বন্টন প্রকাশ

০১ নভেম্বর ২০২১, ০১:৫৯ PM

© ফাইল ছবি

আগামী ৭ নভেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষা শুরু হবে। এক হাজার নয়শ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ ৮ হাজার ৬০৬টি। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬২ পরীক্ষার্থী। 

এদিকে, ‘ই’ ইউনিট-বিজনেস স্টাডিজ অনুষদ ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টন প্রকাশ করেছে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি। আজ সোমবার (১ নভেম্বর) কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্নাতক (সম্মান) শ্রেণির প্রকাশিত ভর্তি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তির বিশেষ দ্রষ্টব্যের জ এর ৫-এ (‘ই’ ইউনিট-বিজনেস স্টাডিজ অনুষদ) উল্লিখিত ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টনের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা শাখার জন্য “ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা” বিষয়ের স্থলে “হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা" বিষয়টি প্রতিস্থাপিত হবে। তবে, নম্বর বন্টন সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী (১৫ নম্বর) অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, আগামী ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্বাচনী সহিংসতার ঘটনায় ইসিকে উদ্বেগ জানালো এনসিপি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
প্রাইম ইউনিভার্সিটির সামার ও স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
যারা নারীদের অবমাননা করে তাদের পক্ষে নারী সমাজ থাকবে না: সা…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ৬ জনকে কুপিয়ে জখমের অভিযোগ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙ্গুড়ায় কর্মজীবী নারীদের ব্যানারে ঝাড়ু মিছিল
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের সভা ঘিরে ফাঁকা খুবি কর্মকর্তাদের দপ্তর, সেবা …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬