যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন জাবি শিক্ষক

৩১ অক্টোবর ২০২১, ১২:৩৫ PM
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম © ফাইল ছবি

ভিজিটিং স্কলার হিসেবে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশ্বের নামকরা এই বিশ্ববিদ্যালয়ে তিনি দক্ষিণ এশিয়া বিষয়ে ক্লাস নেবেন। এছাড়া কোভিড-১৯ মহামারি এবং গ্রামীণ বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের প্রভাব নিয়ে গবেষণা করবেন। 

তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছি। এবারে ভিজিটিং স্কলার হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আসা আমার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ এবার গবেষণার পাশাপাশি এখানে শিক্ষকতার সঙ্গেও সংযুক্ত হয়েছি।

ড. তারিকুল ইসলাম আরো বলেন, আমি এখানে একটা ফেলোশিপের মাধ্যমে এসেছি। এই ফেলোশিপের অংশ হিসেবে কোভিড-১৯ মহামারি এবং গ্রামীণ বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের প্রভাব নিয়ে গবেষণায় কাজ করবো। এই গবেষণা নিবন্ধের একটি অধ্যায় কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসে প্রকাশিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ: বাংলাদেশের স্থানীয় সরকার স্থায়ী কমিটি ব্যবস্থার উপর একটি পাঠদান প্রদান করবেন। এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের SOAS-এ কথোপকথনে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ: ভুটান ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে লেকচার দেবেন।

ড. মোহাম্মদ তারিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগদানের পূর্বে জাতিসংঘে দীর্ঘ সাত বছর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়য়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন।

এছাড়া ড. তারিকুল ইসলাম লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে ভিজিটিং স্কলার এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে অক্সফোর্ড ট্রানজিশনাল জাস্টিস রিসার্চের সম্পাদক।

এই শিক্ষকের নানা বিষয়ে লেখা নিবন্ধ বিশ্বের বিভিন্ন জনপ্রিয় জার্নালে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে রাউটলেজ, এলসেভিয়ার, সেজ, স্প্রিঞ্জার, অক্সফোর্ড। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্লগ এবং নয়াদিল্লিভিত্তিক পলিসি ওয়েব জার্নাল ‘সাউথ এশিয়া মনিটর’-এ নিয়মিত লেখক হিসেবে অবদান রাখছেন।

 

এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিম…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage