খুবিতে সশরীরে ক্লাস শুরু

৩১ অক্টোবর ২০২১, ১১:৪৩ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

দীর্ঘ ১৯ মাস পর খুলনা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। রোববার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের সকাল ৯টা থেকে পাঠদান শুরু হয়েছে। সকল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে ক্যাম্পাস প্রাঙ্গন। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এবং হল রোড সংলগ্ন দোকানগুলোতে আগের মত শিক্ষার্থীরা গল্পে আড্ডায় মেতে উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (প্রযোজ্য ক্ষেত্রে) শ্রেণির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সকল বর্ষের দ্বিতীয় টার্মের চূড়ান্ত পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে। যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দ্বিতীয় টার্মের রেজিস্ট্রেশন (জরিমানা ছাড়া) ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত, রেজিস্ট্রেশন (জরিমানাসহ) ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত, রিভিউ ক্লাস চলবে ৩১ অক্টোবর থেকে ২০ নভেম্বর, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২১ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর, দ্বিতীয় টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আইন ডিসিপ্লের শিক্ষার্থী মোঃ নাসিম বিল্লাহ বলেন, অনেক দিন পর ক্যাম্পাস খোলায় নতুন জীবন ফিরে পেয়েছি।নুতন বন্ধুদের সাথে দেখা হচ্ছে। পুরানো সবকিছু নতুন মনে হচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ায় ক্যাম্পাস আবারও তার চিরচিনেনায় ফিরে আসায় খুব ভাল লাগছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. খান গোলাম কুদ্দুস বলেন, আমরা ১৮ তারিখ থেকে প্রাথমিক ভাবে চতুর্থ ও মাস্টার্সদের জন্য হল খুলে দিয়েছি এবং ২৬ তারিখ থেকে সকল বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ায় সকল আবাসিক শিক্ষার্থীরা হলে ফিরেছে।

মোটামুটি আগের মত অনুভূতি হচ্ছে। শিক্ষার্থীদের সেনজট নিরসনে আমরা ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় টার্ম শেষ করার ঘোষণা দিয়েছি।এতে শিক্ষার্থীদের জন্য একটু চাপ হলেও এজন্য  তারা খুশি ঠিকসময়ে পরীক্ষা শেষ হবে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close