রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবিতে আইন বিভাগের ‘বন্ধু সম্মিলনী’ অনুষ্ঠিত

৩০ অক্টোবর ২০২১, ১০:০৫ PM
রাবি আইন বিভাগের 'বন্ধু সম্মিলনী'

রাবি আইন বিভাগের 'বন্ধু সম্মিলনী' © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বন্ধু সম্মিলনী অনুষ্ঠান পালিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) ১০টায় ১৯৯৫ সালে আইন বিভাগের এলএলএম শিক্ষার্থীদের উদ্যাগে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

আইন বিভাগের সভাপতি ও বন্ধু সম্মিলনী-২০২১-এর আহবায়ক অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম। তাছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি’র আইন বিভাগের অবঃ শিক্ষক অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান ও আইন অনুষদের ডীন অধ্যাপক ড. এম. আহসান কবির ।

উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আইন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম পথিকৃৎ বিভাগ। বিভাগটি প্রায় সাত দশক ধরে দেশে মানসম্মত আইন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক উজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছে। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা আইন পেশাসহ দেশ-বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিভা ও সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছেন, যা সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। এলএলএম, ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরাও সেই গৌরবের অংশীদার।

তিনি আরো বলেন, ২০২১ সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আমাদের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী। জাতির গৌরবজ্জ্বল এই সময়ে বন্ধু সম্মিলনীতে যারা অংশ নিচ্ছেন তাদের কাছে আমার একান্ত আবেদন, বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত যে শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁরা অন্যতম অগ্রণী ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, এদিন 'হৃদয়ে মতিহার’ নামে একটি চমৎকার স্মরণিকার মোড়ক উম্মোচন করাসহ র্যালি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage