কেন্দ্রীয় সভাপতির জন্মদিনে জাবি ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

৩০ অক্টোবর ২০২১, ০৭:২৯ PM
জাবি ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণ

জাবি ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণ © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে গরীব ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ নেতা এনামুল হক।

শনিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের সামনে গরীব ও দুস্থ শিশুদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

এ সময় আল নাহিয়ান খান জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ছাত্রলীগ নেতা এনামুল হক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের নেতৃত্বে ছাত্রলীগ তার হারানো গৌরব ফিরে পেয়েছে। আজকে জয় ভাইয়ের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করেছি। আমি চাই এই প্রবণতা অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ুক।

খাবার বিতরণ 

পরে ছাত্রলীগ নেতা এনামুল হকের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের মসজিদে আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় আল বেরুনী হল ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মসজিদে দোয়া অনুষ্ঠান
জবির কোড অব কন্ডাক্টে ৯ দফা অন্তর্ভুক্তির দাবি ছাত্র মজলিসের
  • ১৭ আগস্ট ২০২৬
আ’লীগ-ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ ভাগের বেশি বাড়বে না পে স্কেলের বেতন, বাস্তবায়ন দুই ধাপে
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, যান…
  • ১৭ আগস্ট ২০২৬
কিউএস র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পিছিয়ে থাকা…
  • ১৭ আগস্ট ২০২৬
খাল পুনঃখননে অব্যয়িত ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage