রাবির সিন্ডিকেট নির্বাচন ২৫ নভেম্বর

২৯ অক্টোবর ২০২১, ০৯:০০ AM
রাবির সিন্ডিকেট নির্বাচন ২৫ নভেম্বর

রাবির সিন্ডিকেট নির্বাচন ২৫ নভেম্বর © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিন্ডিকেট সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। একই সাথে অনুষদগুলোর ডিন নির্বাচনও অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া একই দিনে শিক্ষা পরিষদ, ফাইন্যান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ জন ডিন, সিন্ডিকেটের পাঁচজন শিক্ষক প্রতিনিধি, শিক্ষা পরিষদের ছয়জন শিক্ষক প্রতিনিধি, ফাইন্যান্স কমিটির একজন শিক্ষক প্রতিনিধি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের কর্মসূচি ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন বিতরণ করা হবে ৮ নভেম্বর। ১৪ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ। একই দিনে মনোনয়নপত্র বাছাই করা হবে।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে রাবির রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিম…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage