ঢাবি উপাচার্যের সাথে ইরাকি ‘চার্জ দ্যা অ্যাফেয়ার্স’ এর সাক্ষাৎ

২৮ অক্টোবর ২০২১, ০১:৫৪ PM
ঢাবি উপাচার্য ও ‘চার্জ দ্যা অ্যাফেয়ার্স’

ঢাবি উপাচার্য ও ‘চার্জ দ্যা অ্যাফেয়ার্স’

বাংলাদেশে নিযুক্ত ইরাকি ‘চার্জ দ্যা অ্যাফেয়ার্স’ আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন। এ সময় ঢাবি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে বাগদাদ বিশ্ববিদ্যালয়সহ ইরাকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করেন। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাগদাদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাগদাদ হচ্ছে প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু। বাংলাদেশ এবং ইরাকের মধ্যে বিরাজমান ঐতিহাসিক সম্পর্ক এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে উপাচার্য বলেন, ‘ভ্রাতৃপ্রতিম এ দু’দেশ সর্বদা শান্তি প্রতিষ্ঠা ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

ইরাকি ‘চার্জ দ্যা অ্যাফেয়ার্স’ আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইরাকি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং এ ব্যাপারে উপাচার্যের সহযোগিতা চান।

তিনি ১৯৭৪ সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাগদাদ সফরের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের এই মহান নেতার অবদান অবিস্মরণীয়।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইরাকি ‘চার্জ দ্যা অ্যাফেয়ার্স’ আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন-কে ইরাকি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং শিক্ষা কার্যক্রমে আগ্রহ প্রকাশ করায় উপাচার্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬