ঢাবিতে সহিংসতাবিরোধী কনসার্টে মারামারি (ভিডিও)

২২ অক্টোবর ২০২১, ১০:২৭ PM
এ ঘটনায় হতাহতেরও কোন খবরও পাওয়া যায়নি

এ ঘটনায় হতাহতেরও কোন খবরও পাওয়া যায়নি © টিডিসি ফটো

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে ‘সহিংসতার বিরুদ্ধে কনসার্ট’ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এই কনসার্টে দেশের নামকরা ব্যান্ডগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা ধরনের শৈল্পিক পরিবেশনা নিয়ে দেশবাসীকে সহিংসতা প্রতিরোধের বার্তা দেন।

এদিকে, কনসার্ট চলাকালীন সময়ে দর্শক সারিতে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি  ও মারধরের ঘটনা ঘটেছে। তবে আয়োজক কমিটির সদস্যদের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাকে নিয়ন্ত্রণে আসে এই ঘটনার। এতে হতাহতেরও কোন খবরও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, দর্শক সারির মাঝামাঝি স্থানে বসা নিয়ে কিছু যুবক মারামারিতে জড়ায়। তবে তা বড় আকারে ধারণ করার আগে এই আয়োজনে দায়িত্বে থাকা কয়েকজন ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, আয়োজকরা জানিয়েছে, এ আয়োজনের মূল উদ্দেশ্য দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে একাত্ম হয়ে সাংস্কৃতিক প্রতিবাদ জ্ঞাপন করা।

“আমরা চাই এদেশের মানুষ হিন্দু-মুসলিম পরিচয়ের চেয়ে সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত হোক। এটাই আজকের আয়োজনের অন্যতম লক্ষ্য।”

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ায় কারাগারে ১৪ বছরের স্কুলছাত…
  • ০৪ আগস্ট ২০২৬
উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬