আজ খুলেছে চবির হল, মানতে হবে ৪ নির্দেশনা

১৮ অক্টোবর ২০২১, ১২:৪৭ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ (১৮ অক্টোবর) খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো। সোমবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন। তবে হলে উঠতে মানতে হবে ৪ নির্দেশনা।

অন্তত এক ডোজ টিকা গ্রহণ করতে হবে এবং হলে উঠার সময় টিকার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বরাদ্দ ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়া অবৈধ, অনাবাসিক, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব কেউ হলে থাকতে পারবে না। কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত চবি মেডিকেল কেন্দ্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ আব্দুর রব হলের প্রাধ্যক্ষ ড. রবিউল হাসান ভূইয়া বলেন, আবাসিক হল খোলার বিষয়ে গতকাল সব হলের প্রভোস্টদের নিয়ে মিটিং হয়েছে। শিক্ষার্থীদের জন্য হল খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকা কার্ড আর হলের আইডি কার্ড দেখেই শিক্ষার্থীদের হলে উঠতে দেওয়া হবে। অনাবাসিক এবং ছাত্রত্ব নেই এমন কাউকে হলে উঠতে দেওয়া হবে না। আবাসিক হলে শিক্ষার্থীদের বরণে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আয়োজনও রেখেছি আমরা।

কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬