হিন্দুদের ওপর হামলা: প্রতিবাদ জানাতে একাই দাঁড়ালেন চবি শিক্ষক

১৮ অক্টোবর ২০২১, ১২:৩৫ PM
চোখে কালো কাপড় বেঁধে একাই রাস্তার দাঁড়ালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ড. মো. আতিকুর রহমান

চোখে কালো কাপড় বেঁধে একাই রাস্তার দাঁড়ালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ড. মো. আতিকুর রহমান © সংগৃহীত

সারাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে একাই রাস্তার দাঁড়ালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক। নাম তার ড. মো. আতিকুর রহমান। তিনি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে তিনি এই প্রতিবাদ জানান।

তিনি জানান, ব্যক্তিগত অবস্থান থেকে আমার এ প্রতিবাদ। গত কয়েকদিন ধরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়ে আমি চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছি।

তিনি আরও বলেন, একইসঙ্গে যারা এদেশের নাগরিক, এদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান রয়েছে তাদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানাই সরকারের কাছে।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬