জাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

১৭ অক্টোবর ২০২১, ০৯:৫৮ PM
জাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

জাবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (১৭ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ​নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেয়া হয়েছে।

জীবন বৃত্তান্ত জমা দিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতি, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক এহসান পিয়াল, সহ-সম্পাদক ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে যোগাযোগ করতে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬
সব মেডিকেলে ‘স্টুডেন্ট সাপোর্ট সেন্টার’ চালুর উদ্যোগ স্বাস্…
  • ১৩ অক্টোবর ২০২৬