পূজামন্ডপের হামলা

প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

১৫ অক্টোবর ২০২১, ০৩:৫৭ PM
প্রতিমা ভাংচুর

প্রতিমা ভাংচুর © সংগৃহীত

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত শারদীয় দুর্গো সবের পূজামন্ডপের হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই যাত্রা শুরু হবে।

এর আগে সারা দেশে শারদীয় দুর্গোৎসবের মন্ডপে হামলা ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মৌন প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই মৌন প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বর্ষের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

'সাম্প্রদায়িক হামলার দায় কি রাষ্ট্র এড়াতে পারে?' 'আমার মন্দিরে হামলা কেন?', 'দেশ ছাড়তে হুমকি কেন?, রাষ্ট্র জবাব চাই!','মানবসেবা যাদের ধর্ম তাদের ওপর হামলা কেন?' ইত্যাদি লেখা পস্ন্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ সভায় দাঁড়ান শিক্ষার্থীরা।

নতুন বই: চুক্তি হলেও ছাপার কাজ শুরু করেনি ১১ প্রেস, বৈঠকে ব…
  • ১৭ আগস্ট ২০২৬
গ্যাস সংকটের কারণে অনেক পোশাক কারখানা বন্ধ, পরিস্থিতি কতদিন…
  • ১৭ আগস্ট ২০২৬
জাদেজার মাইলফলক ছোঁয়ার দিনে চালকের আসনে ভারত
  • ১৭ আগস্ট ২০২৬
শুধু র‍্যাংকিং নয়, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির জন্য সর্বোচ্…
  • ১৭ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ড পোস্ট, কলেজ শিক্ষিকা বহ…
  • ১৭ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় সিউল কেন হতে পারে আপনার সেরা গন্তব্য
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage