বিশ্বসেরা তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ গবেষক

১০ অক্টোবর ২০২১, ১২:২৪ PM
রাবির সেরা পাঁচ গবেষক

রাবির সেরা পাঁচ গবেষক © ছবি : সংগৃহীত

সম্প্রতি অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স নামে একটি আন্তর্জাতিক সংস্থা বিশ্বসেরা গবেষকদের একটি তালিকা প্রকাশ করেছে। বিশ্বের মোট ১৩ হাজার ৫৩৪টি বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ ৮ হাজার ৬৭৫ জন বিজ্ঞানী এই তালিকায় স্থান পেয়েছেন। আর সেই তালিকায় স্থান করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯৯ গবেষক।

সংস্থাটি রাবির সেরা পাঁচ গবেষকের তালিকাও প্রকাশ করেছে। মোট ১২টি ক্যাটাগরির মধ্যে রাবি থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ২০ জন, মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স ক্যাটাগরিতে ২৪ জন, ন্যাচারাল সায়েন্সে ২৮ জন, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ক্যাটাগরিতে সাতজন স্থান করে নিয়েছেন।

সাইটেশনের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে, নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়ে তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

বিশ্ববিদ্যালয়টির সেরা পাঁচ গবেষকের তালিকাও দিয়েছে তারা। সেরা পাঁচের মধ্যে প্রথম স্থানে আছে, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. আশরাফুল ইসলাম খান।

দ্বিতীয় স্থানে আছেন, ফলিত গণিত বিভাগের অধ্যাপক এম আলী আকবর। অধ্যাপক আকবর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে গণিত বিষয়ে গবেষণায় প্রথম স্থানে আছেন। এশিয়ায় তার অবস্থান ২১৫ এবং বিশ্বে অবস্থান এক হাজার ৪০৩।

আরও পড়ুনঃ দুপুর ১টা থেকে ২টার মধ্যে রাবি ‘সি’ ইউনিটের ফল

তৃতীয় স্থানে আছে, ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসেন। এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ক্যাটাগরির ফিশারিজ বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত গবেষণায় অবস্থান প্রথম। বাংলাদেশে তার অবস্থান দ্বিতীয়, এশিয়ায় ৬২তম এবং বিশ্বে ৩৬৯তম অবস্থানে আছেন তিনি।

তালিকার চতুর্থ স্থানে আছেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান। বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে গবেষণায় রাবিতে প্রথম, বাংলাদেশে তৃতীয় এবং এশিয়ায় ৪৮৪ তম অবস্থানে আছেন তিনি। বিশ্বে এ বিষয়ের গবেষণায় তার অবস্থান চার হাজার ২৫তম।

তালিকার পঞ্চম স্থানে আছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু রেজা। অধ্যাপক আবু রেজা গবেষণা করছেন মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স নিয়ে। রাবিতে তার অবস্থান প্রথম এবং বাংলাদেশে তৃতীয়। এছাড়া এশিয়ায় ৪৯৫তম এবং বিশ্বে এ বিষয়ে গবেষণায় তিন হাজার ৩৭০তম

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬
৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন…
  • ১৮ আগস্ট ২০২৬
কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ
  • ১৮ আগস্ট ২০২৬
বেরোবি উপাচার্যের আপ্যায়ন ব্যয় সাড়ে ১৬ লাখ টাকা 
  • ১৮ আগস্ট ২০২৬