দুপুর ১টা থেকে ২টার মধ্যে রাবি ‘সি’ ইউনিটের ফল

১০ অক্টোবর ২০২১, ১০:৩৭ AM
দুপুর ১টা থেকে ২টার মধ্যে রাবি ‘সি’ ইউনিটের ফল

দুপুর ১টা থেকে ২টার মধ্যে রাবি ‘সি’ ইউনিটের ফল © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। দুপুর ১টা থেকে ২টার মধ্যে রাবি’র ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন।

রাবি ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটে ফল আপলোডের প্রক্রিয়া শুরু হয়েছে। দুপুর ১টা থেকে ২টার মধ্যে যে কোনো সময় শিক্ষার্থীদের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হবে।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় পাশ করা এবং ফেল করা উভয় শিক্ষার্থীই তাদের ফল দেখতে পারবেন। যারা ৪০ শতাংশের উপরে নম্বর পাবেন কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন দেয়া হবে। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেওয়া হবে না।

এরআগে, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। তবে এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। ভর্তি পরীক্ষার হলে যায়নি ১০ হাজার ৭৪১জন। অনুপস্থিতির হার ২৪.৩৩ শতাংশ।

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬
৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন…
  • ১৮ আগস্ট ২০২৬
কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ
  • ১৮ আগস্ট ২০২৬
বেরোবি উপাচার্যের আপ্যায়ন ব্যয় সাড়ে ১৬ লাখ টাকা 
  • ১৮ আগস্ট ২০২৬