ঢাবি অধ্যাপক মাহবুব আহসান খানের প্রয়াণ

০৯ অক্টোবর ২০২১, ০৪:৫০ PM
অধ্যাপক ড. মাহবুব আহসান খান

অধ্যাপক ড. মাহবুব আহসান খান © ফাইল ছবি

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মাহবুব আহসান খান মারা গেছেন। শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে চারটার সময় রাজধানীর ঈসা খান আবাসিক এলাকার নিজ বাসায় তার মৃত্যু হয় বলে জনিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. মনিনুর রশিদ জানান, অধ্যাপক মাহবুব আহসানের হার্টের রিং পড়ান ছিল। এছাড়া তার কোনো জটিল রোগ ছিল না বলেই জানি। কর্মস্থল আইইআর ও বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ড. মাহবুব আহসান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং আইইআরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল হালিম।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মাহবুব আহসান খান ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, নম্র ও সজ্জন চরিত্রের শিক্ষক ও গবেষক। ইনস্টিটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। শিক্ষা বিষয়ক ও শিক্ষা পদ্ধতির উন্নয়নে তার অনেক মৌলিক গবেষণা রয়েছে। 

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬