শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে রাবি

৩০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৮ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শীত ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলগুলোতে উঠতে পারবে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী আমরা ২০ অক্টোবর থেকে সশরীরে পাঠদান শুরু করবো।

পড়ুন: সেশনজট নিরসনে ঢাবির ছুটি বাতিল

ছুটি বাতিলের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২০২১-২২ সেশনে বিশ্ববিদ্যালয়ের শীত ও গ্রীষ্মকালীন কোন ধরনের ছুটি থাকবে না।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সভায় বিভিন্ন বিভাগের প্রধান এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
আমির হামজার ওয়াজ-খুতবা নিষিদ্ধের দাবি তুললেন রাশেদ খাঁন
  • ১৮ আগস্ট ২০২৬
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
  • ১৭ আগস্ট ২০২৬
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage