বাড়ির পথে অপুর নিথর দেহ (ভিডিও)

২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১ PM
অ্যাম্বুলেন্সে বাড়ির পথে অপুর দেহ

অ্যাম্বুলেন্সে বাড়ির পথে অপুর দেহ © ফাইল ছবি

রাজধানীর চাঁনখারপুলের একটি ভবন থেকে উদ্ধারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহাদি অপুর জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন। অপুর সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।

এরপর বেলা সাড়ে ১২টায় অপুর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার নিজ জেলা পিরোজপুরের স্বরূপকাঠির দিকে রওনা হয়। সেখানেই তাকে দাফন করা হবে। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। 

অপুর বন্ধুবান্ধব উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তেই গোটা এলাকার পরিবেশ বদলে যায়। উপস্থিত অনেকের চোখ দিয়েই কান্না ঝরছিল।  

মোরশেদ ভূঁইয়া নামে অপুর এক বন্ধু কান্নাজড়িত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, অসম্ভব মেধাবি ছিল অপু। তাকে অকালে হারিয়ে ফেলবো আমরা তা কল্পনাও করিনি।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) চানখারপুলের একটি ভবন থেকে মাসুদ আল মাহাদি (অপু)’র মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপু ২০১৮ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর শেষ করেন। 

একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, নিহত অপুর হাঁটু মেঝেতে স্পর্শ করা এবং তার দেহ ঝুলছিল।নিহতের বন্ধু ও বিভাগের জুনিয়রদের সন্দেহ, তাকে হত্যা করে পরে ফাঁস দেওয়া হয়েছে।তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage