‘অবাঞ্ছিত’ ঢাবির এফ এইচ হলের প্রভোস্ট, অনির্দিষ্টকালের জন্য হল অফিসে তালা

১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৫:০১ PM
ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, অনির্দিষ্টকালের জন্য হল অফিস বন্ধ

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, অনির্দিষ্টকালের জন্য হল অফিস বন্ধ © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে হল সংসদ ও হলের শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সিদ্ধান্ত না আসায় হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) ফজলুল হক মুসলিম হল সংসদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসন কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছে। এই মুহূর্ত থেকে হল অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ প্রকাশ করা, ফুটেজ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হলে হল প্রভোস্ট ও সংশ্লিষ্ট কর্মচারীদের বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়ে থাকলে সেটিকে অভিযোগের সত্যতার প্রমাণ হিসেবে বিবেচনা করে প্রভোস্টসহ সংশ্লিষ্টদের বহিষ্কার ও বিচারের আওতায় আনা।

এছাড়া শিক্ষার্থীরা হলে গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। গণস্বাক্ষর সংগ্রহ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, রোববার (১৬ আগস্ট) রাতে ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কার্যালয়ে ডেকে নিয়ে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক লিখিত নেওয়ার অভিযোগ ওঠে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে হলের শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে তাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

ঘটনাটি তদন্তে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের পরও শিক্ষার্থীরা তাদের দাবি থেকে সরে আসেননি। বরং প্রভোস্টকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে হল অফিস বন্ধসহ গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9