রাবিতে প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

১৭ আগস্ট ২০২৬, ০৮:০২ PM
রাবিতে প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

রাবিতে প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের আইসিইউ-এর ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, বিষাক্ত পদার্থ পান করায় তার শ্বাসনালিতে গুরুতর ক্ষতি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম বলেন, শিক্ষার্থীকে বাঁচাতে রামেক হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিশেষ চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই শিক্ষার্থীর এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল বলে তারা দাবি করেছেন। সম্প্রতি ওই তরুণীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এবং তিনি শিক্ষার্থীকে এড়িয়ে চলছিলেন বলে সহপাঠীদের দাবি। এর জেরে মানসিকভাবে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। তবে আত্মহত্যার চেষ্টার প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

সহপাঠীরা আরও জানান, প্রায় এক মাস আগেও ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন তারা তাকে বুঝিয়ে বাসায় পাঠিয়েছিলেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬
অগ্রহায়ণেই টেকনাফে পাওয়া যাচ্ছে কাঁচা আম, কেজি ৮০০ টাকা
  • ১৭ নভেম্বর ২০২৬
লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর আওয়াম…
  • ১৭ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানবে কবে, জানাল আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের দাফনের আগেই চলে গেলেন বড় ভাই, দুই হাফেজের মৃত্যু…
  • ১৭ নভেম্বর ২০২৬