জাবিতে ইচ্ছা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৭ PM
জাবিতে ইচ্ছা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জাবিতে ইচ্ছা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ইচ্ছা (Inspire Care & Cultivate Human Aid-ICCHA ) এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক কাটা, বৃক্ষরোপণ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে ইচ্ছা'র সদস্যরা।

অনুষ্ঠানে ইচ্ছা’র উপদেষ্টা এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির বলেন, ‘‘প্রতিষ্ঠালগ্ন থেকেই ইচ্ছা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে চলেছে। এছাড়া করোনাকালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধা, ক্যাম্পাস বাজেট, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক ভাবে নানা আয়োজন করে। এছাড়াও সমাজকল্যাণ মূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে ইচ্ছা। শিক্ষার্থীদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকুক, ইচ্ছা'র জন্য শুভকামনা রইলো।’’

ইচ্ছা’র উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নাসিমা হামিদ বলেন, ‘‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কতিপয় অগ্রগামী শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ইচ্ছা’র তৃতীয় বর্ষ পূর্তিতে এর সাথে সম্পৃক্ত সকল উপদেষ্টা, শিক্ষক এবং শিক্ষার্থীদের নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থীকে প্রকৃত মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে ওঠার জন্য নানাবিধ সামাজিক, সাংস্কৃতিক এবং জনকল্যাণমুখী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এই উদ্দেশ্যকে ধারণ করে গড়ে ওঠা সংগঠন ইচ্ছা গত তিন বছরে বহুমুখী কার্যক্রম করেছে যা অত্যন্ত প্রশংসনীয় এবং আশাব্যঞ্জক। যে সকল শিক্ষার্থী সরাসরি এ কর্মসূচি গুলোর সাথে সম্পৃক্ত থেকে এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করে সংগঠনের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে তৃতীয় বর্ষ পূর্তিতে আশা রাখছি এই ধারাবাহিকতা বজায় থাকবে।’’

এসময় ইচ্ছা’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শুভ বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় জীবনে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে ইচ্ছা প্রতিষ্ঠা করেছি।গত তিন বছর ধরে ধারাবাহিক ভাবে আমরা মানুষের জন্য কাজ করে চলেছি। এই তিন বছরের পথ চলায় বিভিন্ন সময়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের বিশ্বাস, ভালবাসা,সহযোগিতায় ইচ্ছা বহুদূর এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করি।’’

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মতিউর রহমান আপেল বলেন, ‘‘প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ইচ্ছা বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের বিনামূল্যে মোবাইল ব্যাগ রাখা,ক্যাম্পাসের সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করা, প্রাকৃতিক দূর্যোগ এ ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা সহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে সভা সেমিনার এর আয়োজন করেছে। ইচ্ছা সংগঠন এ ধরনের কার্যক্রম যাতে চলমান রাখতে পারে ইচ্ছার প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কামনা করছি।’’

ইচ্ছা’র সভাপতি এস এন সোহেল রানা বলেন, শুরু থেকেই ইচ্ছা বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজে নিয়োজিত রয়েছে। এ কাজে যারা সহযোগিতা করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ।

সাধারণ সম্পাদক স্বপ্নীল সাগর বলেন, প্রথম থেকে ইচ্ছা’র বিভিন্ন কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সকলকে সাথে নিয়ে ইচ্ছা এগিয়ে যাবে বহুদূর।

উল্লেখ্য, ইচ্ছা ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষা ও সমাজকল্যাণ কাজে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage