অধ্যাপক সামাদের নামে ভুয়া ফেসবুক পেজ, থানায় জিডি

০৮ সেপ্টেম্বর ২০২১, ০২:৫০ PM
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নামে ফেসবুকে ভুয়া পেজ পরিচালনার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) শাহবাগ থানায় জিডিটি করা হয়েছে বলে আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নিজস্ব কোন ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ নেই বলে এতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের নামে একটি অসাধু চক্র একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। অসাধু চক্রটি পরিকল্পিতভাবে এই ভুয়া পেজ থেকে উসকানিমূলক বক্তব্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন এবং শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় পরিবার ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

“এই ফেসবুক পেজের সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে (জিডি নম্বর: ৪২৩, তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২১)। এই পেজের বিষয়ে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”

হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সি…
  • ০৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে ক্লাস চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে দুই শিক্ষার্থী …
  • ০৪ এপ্রিল ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
  • ০৪ এপ্রিল ২০২৬
আগে নেওয়া থাকলেও নিতে হবে আবার, হামের টিকা নিয়ে যা জানা জরু…
  • ০৪ এপ্রিল ২০২৬
নববর্ষে ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ শোভাযাত্রা নয়, এবার হবে ‘বৈশাখী’…
  • ০৪ এপ্রিল ২০২৬