ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ দিল বিশ্ববিদ্যালয়

১৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ PM
শিক্ষার্থী মুজিবুর রহমান

শিক্ষার্থী মুজিবুর রহমান © সংগৃহীত

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায় দেড় মাস ধরে আটকে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুজিবুর রহমানের বিবিএ ও এমবিএর সনদ। সনদ সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঘুরেও সমাধান পাননি তিনি। অবশেষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সনদ সংগ্রহ করেছেন এই শিক্ষার্থী।

মুজিবুর রহমান মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিএর শিক্ষার্থী। ইন্টার্নশিপের ফলাফল নিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠানোর পর ওই শিক্ষকের পাল্টা বার্তায় ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছিলেন তিনি। পরে তাঁর এ প্রতিক্রিয়াকে শিক্ষকের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করে অভিযোগ করা হয়।

গত ২৫ আগস্ট মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগারের স্বাক্ষরিত একটি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়া হয়। অভিযোগকারী শিক্ষক একই বিভাগের সহকারী অধ্যাপক মাশিয়াত যাহিন। এরপর সনদ উত্তোলন করতে গিয়ে জটিলতায় পড়েন মুজিবুর।

গত ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর সনদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ে গেলেও বিভাগীয় প্রধান তাঁর আবেদনে স্বাক্ষর করেননি। রেজিস্ট্রার দপ্তর থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় সনদ উত্তোলনে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। পরে ১৩ সেপ্টেম্বর রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেন মুজিবুর।

এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর মার্কেটিং বিভাগের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁর লিখিত জবাব যাচাই করতে ১৪ সেপ্টেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. এমদাদুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ে তা জমা পড়েনি।

পরে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম মুজিবুরকে সনদ উত্তোলনে কোনো সমস্যা নেই বলে জানান। একই দিন তিনি সনদ সংগ্রহের বিষয়ে রেজিস্ট্রারের কাছে জানতে চান। এরপর ৪ অক্টোবর বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগার ফোন করে মুজিবুরকে জানান, সনদ উত্তোলনের জন্য বিভাগীয় ক্লিয়ারেন্স পেতে কোনো বাধা নেই।

মুজিবুর রহমান বলেন, ‘গত ১ অক্টোবর সংবাদ প্রকাশের পর উপাচার্য স্যার সনদ উত্তোলনে কোনো সমস্যা নেই বলে জানান। পরে রেজিস্ট্রার স্যারকে বার্তা দিলে ৪ অক্টোবর বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের নিগার ম্যাম ফোন করে ক্লিয়ারেন্স পেতে বাধা নেই বলে জানান। অবশেষে আজ সনদ সংগ্রহ করেছি। এ সময়ে পাশে থাকা সাংবাদিক ও সিনিয়র ভাইদের ধন্যবাদ জানাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘মুজিবুর রহমান সনদ সংগ্রহ করে থাকলে আমি মনে করি, তিনি ন্যায়বিচার পেয়েছেন। কোনো ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে একজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারেন না বলে আমি আগেও বক্তব্য দিয়েছি। ভবিষ্যতে তিনি যেন ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রশাসনের নেওয়া উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তবে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে চলমান বিচারিক প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে।’

গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950