জবির ছাত্রকল্যাণ পরিচালক আইনুল, গবেষণায় পরিমল

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০ AM
জবির ছাত্রকল্যাণ পরিচালক আইনুল, গবেষণায় পরিমল

জবির ছাত্রকল্যাণ পরিচালক আইনুল, গবেষণায় পরিমল © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও পরিচালক (ছাত্রকল্যাণ) ড. মোহাম্মদ আব্দুল বাকী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগ দিয়েছেন। জবির প্রথম সংবিধির ১৪ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলামকে ছাত্রকল্যাণের নতুন পরিচালক হিসেবে নিযুক্ত করেছে। এছাড়া গবেষণার নতুন পরিচালক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে নিযুক্ত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত দুটি আলাদা বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও পরিচালক (ছাত্রকল্যাণ) ড. মোহাম্মদ আব্দুল বাকী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে যোগ দিয়েছেন। তার পদ শূন্য হয়েছে। সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলামকে পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে নিযুক্ত করা হল।

অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহর পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্তির মেয়াদ ৩১ আগস্ট পূর্ণ হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্ত করা হল।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমি ছাত্রদের মঙ্গল কীভাবে করা যায় সেই চিন্তা করব। ছাত্রদের নিয়ে বসব। কোন কোন জায়গায় কাজ করা প্রয়োজন সেগুলো নির্ধারণ করে এগোতে হবে।

গবেষণা পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিচয় হয় গবেষণা দিয়ে। গবেষণার জন্য আমরা চেষ্টা করব ভালো মানের ল্যাব স্থাপন করার। এছাড়াও গবেষণা ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর সব রকম প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করব।

মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬