নতুন সাজে সজ্জিত হচ্ছে ঢাবির আবাসিক হল

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৮ AM
হল মেরামতের কাজ চলছে

হল মেরামতের কাজ চলছে © সংগহীত

আগামী ১৫ সেপ্টেম্বরের পর শর্ত সাপেক্ষে খোলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শিক্ষার্থীদের বরণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে হলগুলো। জোরেশোরে চলছে দেয়ালে রঙ করা, হাত ধোয়ার বেসিন বসানোর কাজ। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে হল সংস্কারের কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবির একাধিক হলের প্রভোস্টের সাথে কথা বলে জানা গেছে, হল সংস্কারের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুদান তারা পেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হল মেরামতের কাজ চলছে। বেশিরভাগ হলের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ করা হয়েছে। অল্পকিছু সংস্কার কাজ বাকি রয়েছে।

সূত্র জানায়, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আবাসিক হলগুলোতে গণরুম থাকছে না। কোনো শিক্ষার্থীকে ফ্লোরে ঘুমাতে দেওয়া হবে না। সবার জন্যই একটি করে খাট বরাদ্দ করা হয়েছে। বিষয়টি যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য হলের বৈধ ছাত্র ছাড়া আর কাউকে আবাসিক হলে থাকতে দেয়া হবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির জানান, আবাসিক হল খোলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বিভিন্ন হেলের ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। শিক্ষার্থীদের মানসিকভাবে সুন্দর পরিবেশ দিতেই আমাদের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ঢাবিতে গণরুম আর থাকছে না। এজন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। আমাদের কোনো শিক্ষার্থী আর ফ্লোরে ঘুমাবে না। সবার জন্যই একটি করে খাট নির্ধারিত থাকবে। মানসম্পন্ন রুমগুলো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দিয়ে রাখা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের ২০ মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। দীর্ঘ প্রায় ১৮ মাস পর আগামী ১৫ সেপ্টেম্বর পর খুলতে যাচ্ছে বন্ধ থাকা হলগুলো।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬