ঢাবির সাবেক অধ্যাপক আবু হামিদ লতিফ আর নেই

১৬ আগস্ট ২০২১, ০৩:১৫ PM
অধ্যাপক মো. আবু হামিদ লতিফ

অধ্যাপক মো. আবু হামিদ লতিফ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সাবেক পরিচালক অধ্যাপক মো. আবু হামিদ লতিফ মারা গেছেন।

আজ সোমবার ভোরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন একই বিভাগের অধ্যাপক মো. আব্দুস সালাম।

অধ্যাপক আবু হামিদ লতিফের বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।  

অধ্যাপক সালাম বলেন, আজ দুপুরে অধ্যাপক লতিফের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর প্রাঙ্গণে আনা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার প্রসারে অধ্যাপক আবু হামিদ ছিলেন প্রথম সারির একজন। উপানুষ্ঠানিক শিক্ষা নিয়ে গবেষণামূলক বইও রয়েছে তার।

সাবেক এই অধ্যাপকের মৃত্যুতে শোক জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. মো. আবু হামিদ লতিফ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি উপানুষ্ঠানিক শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ দিতে অসাধারণ ভূমিকা রেখেছেন।

“অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক সর্বদা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেন। তিনি ইউনেস্কোর শিক্ষা পরামর্শক ছিলেন। গবেষণা ও শিক্ষা বিস্তারে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬