সশরীরে চবির স্থগিত পরীক্ষা শুরু সোমবার

১২ আগস্ট ২০২১, ০১:১০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষা সশরীরেই নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন। আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা নেয়া শুরু করতে পারবে। এছাড়া স্থগিতের পাশাপাশি অনলাইনে সম্পন্ন হওয়া ক্লাসেরও পরীক্ষা নেয়া যাবে। তবে শতভাগ শিক্ষার্থীর টিকার আওতায় না আসা পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত ও অনলাইনে নেয়া ক্লাসের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ আগস্ট থেকে সশরীরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার রুটিনের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সমন্বয় করবেন। তবে শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় না আনা পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে।

তিনি বলেন, করোনা মহামারি যদি দীর্ঘায়িত হয় তাহলে পরীক্ষা অনলাইনে কীভাবে নেয়া যায় সেজন্য বিভাগগুলোকে একাডেমিক কমিটির সভা করে সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। পরে ডিনবৃন্দরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা এ কমিটির নিকট প্রেরণ করবেন।

এর আগে, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন ঘোষণা করে। তবে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে পরীক্ষা স্থগিত করা হয়।

ঢাবি অধ্যাপকের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে নিজ অবস্থান জানালেন হা…
  • ১৯ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫
  • ১৯ মার্চ ২০২৬
ভিন্ন সাজে জাতীয় ঈদগাহ
  • ১৯ মার্চ ২০২৬
সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence