দুই বুথে নমুনা দিতে পারবেন চবি শিক্ষক-কর্মকার্তারা

২৯ জুলাই ২০২১, ০৮:২৬ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পোষ্যদের করোনার নমুনা প্রদানের জন্য দুটি বুথ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ে এই বুথে গিয়ে নমুনা দিতে পারবেন চবি পরিবারের সদস্যরা।

বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় প্রক্টর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বুথ দুটি হলো-দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল, দামপাড়া, চট্টগ্রাম (সকাল ১০টা থেকে দুপুর ১২টা) ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাটহাজারী (সকাল ৯টা থেকে বেলা ১১টা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুথে নমুনা প্রদান করতে যাওয়ার আগে প্রক্টর অফিসে যোগাযোগ (০১৮৪ ০০০ ৮৬ ৩০) করে প্রয়োজনীয় তথ্যবলী প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্যগুলো হলো-নাম, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ঠিকানা।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬