করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে জাবি অধ্যাপক

২৬ জুলাই ২০২১, ০৯:০৫ AM
জাবি অধ্যাপক ড. নজিবুর রহমান

জাবি অধ্যাপক ড. নজিবুর রহমান © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজিবুর রহমান নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার (২৬ জুলাই) ভোরে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নজিবুর রহমান করোনা পজিটিভ হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

এতে জানানো হয়, আজ সকাল পৌনে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দাফন করা হবে।

অধ্যাপক নজিবুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উপাচার্য বলেন, অধ্যাপক নজিবুর রহমানের অকাল প্রয়াণে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হলো। শিক্ষা এবং অনুজীব গবেষণায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেছেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬