জাবির জনসংযোগের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন

১৯ জুলাই ২০২১, ০৭:১০ PM
ড. মোহাম্মদ মহিউদ্দিন

ড. মোহাম্মদ মহিউদ্দিন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিযোগ পেযেছেন ড. মোহাম্মদ মহিউদ্দিন। রবিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাকে এ দায়িত্ব দেয়ায় ড. মোহাম্মদ মহিউদ্দিন গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সুনাম প্রচারে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার ইচ্ছে ব্যক্ত করেন।

ড. মোহাম্মদ মহিউদ্দিন বিভিন্ন জাতীয় দৈনিকে আহমেদ সুমন নামে কলাম লিখেন। এ পদে যোগদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক পদে কর্মরত ছিলেন। এছাড়া ২০০০ সালে জনসংযোগ অফিসে সিনিয়র রিপোর্টার পদে যোগদান করেন। ২০০৮ সালে তিনি সহকারি জনসংযোগ পরিচালক এবং ২০১৪ সালের জুন মাসে উপ-পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণা সম্পন্ন করেন।

গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম মিঞা অবসরজনিত ছুটিতে যাওয়ায় এ পদটি শূন্য হয়।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা ১৫ দিনের মধ্যে শুরুর সিদ্ধান…
  • ১৮ আগস্ট ২০২৬
সরাসরি ভাইভা দিয়ে চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন ২২ আগস…
  • ১৮ আগস্ট ২০২৬
দুই হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তরের ২৫ হাজার টাকা অর…
  • ১৮ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাছে ৭ দিন সময় চাইল এনটিআরসিএ
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রক্টরিয়াল টিম-শিক্ষার…
  • ১৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে সর্বোচ্চ আবেদন, কোন বোর…
  • ১৮ আগস্ট ২০২৬