রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ শূন্য হলো

১৭ জুলাই ২০২১, ০৮:৫০ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চার বছরের দায়িত্ব শেষ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার। শুক্রবার (১৬ জুলাই) তার শেষ কর্মদিবস ছিল। গত ৬ মে সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান মেয়াদ পূর্ণর পর থেকে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা রুটিন ভিসির দায়িত্ব পালন করছিলেন। তার বিদায়ের মধ্য দিয়ে উপাচার্য পদ ফাঁকা হলো।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এতদিন রুটিন ভিসির দায়িত্বে ছিলেন। তিনি উপ-উপাচার্যের মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছেন। তার বিদায়ের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান জানান, অধ্যাপক আনন্দ কুমার সাহা তার নিজ বিভাগে (প্রাণীবিজ্ঞান বিভাগ) শিক্ষক হিসেবে যোগদান করবেন।

২০১৭ সালের ১৭ জুলাই চার বছর মেয়াদে উপ-উপাচার্য পদে অধ্যাপক আনন্দ কুমার সাহাকে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬