করোনা টিকা পাচ্ছেন চবির আবাসিক শিক্ষার্থীরা

০২ জুলাই ২০২১, ১১:২৫ AM
করোনা টিকা পাচ্ছেন চবির আবাসিক শিক্ষার্থীরা

করোনা টিকা পাচ্ছেন চবির আবাসিক শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শিক্ষার্থীরা প্রথম ধাপেই করোনার টিকা পাচ্ছেন। করোনার টিকার জন্য আবেদনকারী আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

রেজিস্ট্রার বলেন, ইউজিসি থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। টিকার জন্য সুরক্ষা অ্যাপে আবাসিক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। যারা আগে বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেছে তারাই সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করবে।

পর্যায়ক্রমে অনাবাসিক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। গত মার্চে চবির আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন ১৫ হাজার শিক্ষার্থী টিকার জন্য আবেদন করেন। এর মধ্যে আবাসিক শিক্ষার্থী ৪ হাজার।

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ নিহত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬