করোনা টিকা: শিক্ষার্থীদের দ্রুত জাতীয় পরিচয়পত্র করার আহবান ঢাবির

০১ জুলাই ২০২১, ০২:১৮ PM
কার্জন হল

কার্জন হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদেরকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে দ্রুততম সময়ে জাতীয় পরিচয়পত্র করার আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবেদন শেষে আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা নির্বাচন কমিশনে প্রেরণ করবে বিশ্ববিদ্যালয়। 

রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ঢাবির ওয়েবসাইট।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদেরকে তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এই সময়সীমা মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে। নির্বাচন কমিশন থেকে এই তালিকা অনুমোদিত হবার পর শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে।

আবেদন করতে শিক্ষার্থীদের https://ssl.du.ac.bd/studentlogin এই ঠিকানায় গিয়ে ইনস্টিটিউশনাল ইমেইল আইডি ব্যবহার করে ড্যাসবোর্ডে লগইন করে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে। 

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬